চারঘাটে পুকুর থেকে কুমির উদ্ধার!

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর চারঘাট পৌরসভার মিয়াপুর মহল্লার একটি পুকুর থেকে জীবন্ত কুমির উদ্ধার করা হয়েছে। বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী এবং চারঘাট ফায়ার সার্ভিসের পৃথক দল রবিবার দুপুর থেকে চেষ্টার পর বিকাল সাড়ে ৫টার দিকে কুমিরটি উদ্ধার করতে সক্ষম হয়। বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের পরিদর্শক জাহাঙ্গীর কবীর জানান, কুমিরটি রাজশাহী বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সংরক্ষণাগারে রাখা হয়েছে। 

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নাজমুল হক বলেন, জলের কুমির ডাঙ্গায় চলে আসার খবর শুনে তাত্ক্ষণিক বন্য ও প্রাণী সংরক্ষণ অধিদপ্তরে খবর দেওয়া হয়।