গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎরায় এলাকার ডোবর বিলে (জলের মোড়) বৈদ (দলবদ্ধভাবে মাছ মারা) মারতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম আশরাফ আলী প্রধান (৬০)।
নিহত আশরাফ আলী প্রধান সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী (ইদ্রাকপুর বাজার সংলগ্ন) গ্রামের নিয়ামত উল্যার প্রধানের ছেলে।
আরও পড়ুনঃ পুষ্টি নিরাপত্তার সঙ্গে নারীর ক্ষমতায়ন সম্পর্কযুক্ত
বনগ্রাম ইউনিয়ন পরিষদ ইউপি চেয়াম্যান মোঃ শাহীন সরকার জানান, 'গতকাল সোমবার সকালে আশরাফ আলী এলাকার আরো কয়েকজন ব্যাক্তির সাথে ওই এলাকায় বৈদ মারতে যান। এক পর্যায়ে মাছ ধরার জন্য বিলের পানিতে ডুব দেন। কিন্তু তারপর তিনি আর ভেসে উঠেননি। পরে তার সঙ্গীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।'
ইত্তেফাক/নূহু
