গত ১৮ সেপ্টেম্বর ‘টেকনোলজিস্ট যখন চিকিত্সক!’ শিরোনামে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট জাকির হোসেন। ২১ সেপ্টেম্বর প্রেরিত এক প্রতিবাদ লিপিতে টেকনোলজিস্ট জাকির হোসেন সংবাদটিকে মিথ্যা বলে দাবি করেছেন। তবে সংবাদটিতে সংবাদদাতার নিজস্ব কোনো বক্তব্য নেই। এটি স্থানীয় প্রেসক্লাবে মৃত রোগীর মেয়ের সংবাদ সম্মেলনে করা অভিযোগমাত্র। অভিযোগ অস্বীকার করে তিনি যে বক্তব্য দিয়েছেন তাও সংবাদটিতে উল্লেখ করা হয়েছে।
