বাইসাইকেল প্রতীক বরাদ্দের প‌র ইন্দুরকানী‌তে জে‌পির মিছিল

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:৪৯

পি‌রোজপু‌র-২ আসনের ইন্দুরকানী‌তে আনোয়ার হো‌সেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জে‌পি) বাইসাইকেল মার্কার পক্ষে মি‌ছিল অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। সোমবার নির্বাচনী প্রতীক বাইসাইকেল নির্ধারণের প‌র বিকালে ইন্দুরকানী উপ‌জেলা জাতীয় পার্টি জে‌পি, জাতীয় যুব সংহ‌তি ও জাতীয় ছাত্র সমা‌জের উদ্যোগে এক‌টি মি‌ছিল বের করা হয়। মি‌ছিল‌টি ইন্দুরকানীর চাড়াখলী জে‌পির কার্যালয় থে‌কে শুরু হয়ে ইন্দুরকানী বাজা‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ করে উপ‌জেলা জে‌পি কার্যাল‌য়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন- উপ‌জেলা জে‌পির মু‌ক্তি‌যোদ্ধা বিষয়ক সম্পাদক মোশারফ হো‌সেন, উপ‌জেলা যুব সংহ‌তির সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম শিমুল, উপ‌জেলা ছাত্রসমা‌জের আহ্বায়ক মজনু হো‌সেন র‌নি।

আরো পড়ুন: উপরে আল্লাহ নিচে জনগণই আমার শক্তি: নিক্সন চৌধুরী

এ সময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা জাতীয় পার্টি জে‌পির যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মাহামুদ সে‌লিম, যুব সংহ‌তির যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবুল বাশার, সুলতান ম‌ল্লিক, আবুল কালাম, ছাত্র সমা‌জের যুগ্ম-আহ্বয়ক মুনান সিকদার, রা‌সেল বয়াতী, মামুন রানা, মাসুদ রানা রিপন, যুগ্ম সদস্য স‌চিব জ‌সিম মীর, সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া উপ‌জেলার প্র‌তি‌টি ওয়া‌র্ডে পৃথকভা‌বে মি‌ছিল করা হয়। মি‌ছি‌ল থেকে সকল ভোটা‌রের কা‌ছে বাই‌সাই‌কেল মার্কায় ভোট প্রদা‌ন ক‌রে উন্নয়‌নের ধারা অব্যাহত রাখ‌তে আ‌নোয়ার হো‌সেন মঞ্জু‌কে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়।

ইত্তেফাক/বিএএফ