গণিত
হিমন এডওয়ার্ড গমেজ, প্রভাষক
সেন্ট গ্রেগরিজ হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা
উপাত্ত বিন্যস্তকরণ
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী বন্ধুরা, আজ গণিত বিষয়ের গুণিতক এবং গুণনীয়ক অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেয়া হলো-
১. উপাত্ত কাকে বলে?
উত্তর :কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংখ্যাবাচক পরিমাপকে উপাত্ত বলে।
২. অবিন্যস্ত উপাত্ত কী?
উত্তর : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না সেগুলো অবিন্যস্ত উপাত্ত।
৩.বিন্যস্ত উপাত্ত কী?
উত্তর : যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে সাজানো থাকে সেগুলো বিন্যস্ত উপাত্ত।
৪. ট্যালি চিহ্ন ব্যবহারের নিয়ম লেখ।
উত্তর : ঘটন সংখ্যা বা গণসংখ্যার সমান পরিমাণ ট্যালি চিহ্ন ব্যবহার করা হয়। প্রথম চারটি ট্যালি চিহ্নের পর পঞ্চম ট্যালি বসানোর বেলায় পঞ্চম চিহ্নটি আলাদাভাবে পাশে না বসিয়ে চারটি চিহ্ন জুড়ে আড়াআড়িভাবে দেওয়া হয়।
৫. লেখচিত্রের ব্যবহার লেখ।
উত্তর : প্রদত্ত তথ্য ও সংগৃহীত উপাত্ত সহজে বোঝার ও দৃশ্যমান করার জন্য লেখচিত্র একটি কার্যকর মাধ্যম।
৬. বাংলাদেশের আয়তন কত?
উত্তর : বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।
৭. জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?
উত্তর : কোনো এলাকায় গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে সেই সংখ্যা হলো ঐ এলাকার জনসংখ্যার ঘনত্ব।
৮. ২০১১ সালে বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?
উত্তর : ২০১১ সালে বাংলাদেশের লোকসংখ্যা ছিল প্রায় ১৪ কোটি ২৩ লক্ষ।
৯.৭ এর ক্ষেত্রে ট্যালি চিহ্ন আড়াআড়িভাবে জুড়ে দেওয়া অংশ কয়টি?
উত্তর : ১টি।
১০. ঘটন সংখ্যা ২২ এর ট্যালি চিহ্ন আড়াআড়িভাবে জুড়ে দেওয়া অংশ কয়টি হবে?
উত্তর : ৪টি।
১১. ২৯ ঘটন সংখ্যা হলে এর ট্যালি চিহ্ন না জোড়া অংশ কয়টি?
উত্তর : ৪টি।
১২. একটি ছকের তথ্য অনুসরণে অঙ্কিত স্তম্ভলেখের প্রকৃতি কীরূপ হয়?
উত্তর : আয়তাকার।
১৩. আয়তাকার স্তম্ভ লেখচিত্রে কীরূপে অবস্থান করে?
উত্তর : লম্বভাবে।
১৪. ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত ছিল?
উত্তর : ৯৬৪।
১৫. চট্টগ্রামে ৩৩৭৮৯ বর্গ কিলোমিটার এলাকায় জনসংখ্যার ঘনত্ব ৮৩১ হলে, এর মোট জনসংখ্যা কত হবে?
উত্তর : ২, ৮০, ৭৮, ৬৫৯ জন।
১৬. লেখচিত্র কী?
উত্তর : চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র।
১৭. উপাত্ত কত প্রকার ও কী কী?
উত্তর : ২ প্রকার; প্রত্যক্ষ উপাত্ত ও পরোক্ষ উপাত্ত।
১৮.চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে যে চিত্র আঁঁকা হয় তাকে কি বলে?
উত্তর : লেখচিত্র।
১৯. শ্রেণি ব্যবধান কী?
উত্তর :প্রত্যেক শ্রেণির সর্বোচ্চ ও সর্বনিম্নমানের মধ্যে পার্থক্য বা ব্যবধান হলো শ্রেণি ব্যবধান।
