ভিসা নিয়ে বিরোধে রাশিয়ায় মার্কিন কূটনীতিককে তলব

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪১

 রয়টার্স

যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদে রুশ প্রতিনিধিদলের কয়েকজন সদস্যের ভিসা নাকচ করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এর প্রতিবাদ জানাতে মস্কোয় তলব করা হয়েছে ঊর্ধ্বতন এক মার্কিন কূটনীতিককে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার বলেছে, রুশ প্রতিনিধিদলের সদস্যদের ভিসা নাকচ করে ওয়াশিংটন আন্তর্জাতিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ পরিস্থিতি নিয়ে নিউ ইয়র্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন।