এনডিটিভি
ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে দিনের পর দিন ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগ তোলা তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। উত্তর প্রদেশের পুলিশ এ খবর জানিয়েছে।
ঐ তরুণী গতকাল আদালতে গ্রেফতারি থেকে সুরক্ষা চাইতে যাচ্ছিলেন। সে সময় পুলিশ তার পথ আটকায়। তাকে বাইরে নিয়ে এসে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। ৭২ বছরের চিন্ময়ানন্দকে গত শুক্রবার জেলে পাঠানো হয়। এর কয়েক দিন আগেই তার বিরুদ্ধে যৌন নিগ্রহ ও প্রতারণার অভিযোগ এনেছিলেন ঐ তরুণী। তবে বিজেপির নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়নি। আনা হয়েছে ‘ক্ষমতার অপব্যবহার করে যৌনসঙ্গম’, যা ধর্ষণের সঙ্গে শ্রেণিভুক্ত নয়।
