কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক কাল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক বৈঠক আগামীকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বৈঠকে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।