বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা
বিশ্বনাথে যুবদল নেতা জামাল আহমদকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দেওকলস ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও উপজেলার মান্দারুকা গ্রামের মনোহর আলীর ছেলে। সোমবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে বিশ্বনাথ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বিশ্বনাথে পুলিশের দায়েরকৃত একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়। জামাল আহমদকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার এসআই শফিকুল ইসলাম।
