চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে সোমবার রাতে খুন ও ডাকাতির মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক ছয় আসামিকে গ্রেফতার করে।
বেগমগঞ্জ মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে পলাতক আসামি দক্ষিণ হাজীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে ইউসুফকে (২৮) গ্রেফতার করা হয়। এছাড়া আরো পাঁচ জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ১১ পিস ইয়াবাসহ বেগমগঞ্জের কাঁচিহাটা গ্রামের তাজুল ইসলাম সুমন নামে এক জনকে গ্রেফতার করে। বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) নূরে আলম জানান, গ্রেফতারকৃত ইউসুফের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে। আরো মামলা রয়েছে কি না খুঁজে দেখা হচ্ছে।
