দৌলতখানে ১১ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৪

ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখানের চৌকিঘাট এলাকা থেকে সোমবার রাতে ১১ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ বলেন, দৌলতখানে চৌকিঘাট এলাকায় চোরাই সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রতিনিয়ত চট্টগ্রাম থেকে নৌপথে আসা সরকারি মালিকানাধীন তেল বহনকারী জাহাজ থেকে নামানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঐ চোরাই সয়াবিন তেল জব্দ করে দৌলতখান থানা হেফাজতে রাখা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।