মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে সোমবার বিকেলে বিপুল পরিমাণ ভারতীয় স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবি অভিযান চালিয়ে জীবননগর উপজেলার গোয়ালপাড়া স্কুলের সামনে দিয়ে বাইসাইকেলযোগে ভারত থেকে বাংলাদেশে আসার সময় একজন চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় সে বাইসাইকেলটি ফেলে পালিয়ে যায়। বিজিবির টহল দল বাইসাইকেলে থাকা ব্যাগটি তল্লাশি করে স্বর্ণের তৈরি হার ১৫টি, ঝুমকা ২৩ জোড়া, নেট চেইন ৫টি, আংটি ৭৮টি, মঙ্গলসূত্র ৩টি, লকেট ২৮টি, চুড় ৪টি, ব্রেসলেট ৬টি, ছোটো পাশা ৫ জোড়া, কানের দুল ৫৫ জোড়া এক পিসসহ সর্বমোট ১ কেজি ৮২০ গ্রাম স্বর্ণের গহনা পায়।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, জব্দ স্বর্ণালংকার চুয়াডাঙ্গা জেলার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।
