সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটার হীরারচক চিংড়ি ঘের থেকে দুই কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন নুরুল হক(৫৫) ও রাধা পদ(৩৮)। দুজনই সাতক্ষীরার আরিফুজ্জামানের হীরারচকের মাছের ঘেরের কর্মচারী।
দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। তাদের দেহে পোড়া দাগ রয়েছে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘেরের বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
