দোহার-নবাবগঞ্জ (ঢাকা) :‘মনের মতো স্কুল পেলে শিখব মোরা হেসে খেলে’—এই প্রতিপাদ্যে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মীনা দিবস উদ্যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দোহার উপজেলায় শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিন্দোল বারী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা সুরুজ আলম, জামাল ব্যাপারী প্রমুখ -ইত্তেফাক
