প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩৯

গত ২৩ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে ১১ ভিসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ চলছে তদন্ত শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. এম ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১; তফসিলভুক্ত প্রথম সংবিধি; নানা বিধিবিধান ও নিয়মকানুন এবং শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষ যথা: বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ড, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটি, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস কমিটি ইত্যাদি বিধিবদ্ধ কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেছি। বিশ্ববিদালয়টি পরিচালনায় আমার দ্বার ন্যূনতম কোনো অনিয়ম সংঘটিত হয় নি।

ব্যক্তিগত প্রাপ্তি, অপ্রাপ্তি ও অসন্তুষ্টি থেকে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ কেউ প্রতিহিংসা থেকে এহেন আমার বিরুদ্ধে চরম মিথ্যাচার করছেন বা করেছেন বলে তিনি দাবি করেছেন।

সংশোধনী : একই প্রতিবেদনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মতিয়ার রহমান হাওলাদারের নাম উল্লেখ করা হয়েছে। প্রকৃত পক্ষে এই উপাচার্যের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ নেই। তদন্ত চলছে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন এক উপাচার্যের বিরুদ্ধে।