মৌলভীবাজারে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বালক গ্রুপে শ্রীমঙ্গল উপজেলা দল বড়লেখা উপজেলাকে ইমনের দেওয়া একমাত্র  গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়,। অপর দিকে বালিকা গ্রুপে কুলাউড়া উপজেলা ১-০ গোলে মৌলভীবাজার সদরকে পরাজিত করে জয় লাভ করে কুলাউড়া উপজেলা চ্যাম্পিয়ন হয়। জয়সূচক গোলটি করে তানিয়া।

গত সোমবার মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের  সভাপতিত্বে পুরস্কার ও সনদ  বিতরণী সভায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আরিফুজ্জান প্রমুখ।