কেশবপুর (যশোর) সংবাদদাতা
নানার বাড়ি বেড়াতে এসে অ্যাসিডদগ্ধ হয়েছে ১৩ মাসের শিশু আরমান। মঙ্গলবার রাতে কেশবপুরে উপজেলার মধ্যকূল গ্রামের শুকুর আলির বাড়িতে শিশুটি অ্যাসিডদগ্ধ হয়।
আরমানের মা আসমা বেগম জানান, সাপের আক্রমণ থেকে রক্ষার জন্য তার বাবার বসতঘরে কার্বলিক অ্যাসিডের বোতল মুখখোলা অবস্থায় রাখা ছিল। খেলা করতে যেয়ে শিশু আরমান সেই বোতল উপুড় করে। তখন বোতল থেকে অ্যাসিড পড়ে শিশুটির শরীরের পশ্চােদশে ও বুকে লাগে। রাতে তাকে কেশবপুর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। ডাক্তার তন্ময় তাকে প্রাথমিক চিকিত্সার পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ডাক্তার জানান, অ্যাসিডে শিশুটির বুক ও পশ্চােদশে গভীর ক্ষতের সৃষ্টি হয়। শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
