হাজীগঞ্জে সাত জুয়াড়ি আটক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩১

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

হাজীগঞ্জ উপজলোর বেলচোঁ বাজার থেকে সাতজন জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় জুয়াড়িদের কাছে থাকা ১৬ হাজার টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার রাতে তাদের বেলচোঁ বাজারের একটি দোকান ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আলমগীর হোসেন বলনে, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।