দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে :গণপূর্ত মন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৩

বরিশাল অফিস

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযান গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কেউ ন্যূনতম জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযানে দুর্নীতির সংশ্লিষ্টতায় যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নাম এসেছে ইতিমধ্যেই তাকে ওএসডি করা হয়েছে। অপর দুই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আমার জায়গা থেকে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে এ ব্যাপারে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুুুল্লাহ, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।