পিরোজপুরে জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫৩

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবি জানিয়ে পিরোজপুরে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুরের আটটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় ‘ক্লাইমেট স্ট্রাইক’ নামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জলবায়ু ধর্মঘটে পিরোজপুরের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অর্গানাইজিং গ্রুপের কো-অর্ডিনেটর মো. হাসিবুল         ইসলাম হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অ্যাডভোকেট শহিদুল্লাহ খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ইউনিসেফ বরিশালের ক্লাইমেট চেইঞ্জ ফোকাল পার্সন আসিফ চৌধুরী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, সুপ্র সম্পাদক মাইনুল আহসান মুন্না, সাংবাদিক খালিদ আবু, পিরোজপুর টেকনিক্যাল বিজনেজ-ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ কাদেরুল মুক্তাদির, জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তামিম সরদার প্রমুখ।