নাটোরের সিংড়ায় জুয়াখেলার অপরাধে আট জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্ম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার মাহাতোর আদালত আট জনকে ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার ভোগা গ্রামে জুয়াখেলার সময় তাদের আটক করে সিংড়া থানার পুলিশ। তারা হলেন শাহজাহান (৪৮), জব্বারুল (৩৫), আয়ুব আলী (২৪), নুরুল (২৪), জহিরুল (৩৫), প্রশান্ত (৩০), জাহান্নাত (৪০) ও সালাম (২৬)। ইউএনও বলেন, প্রকাশ্যে জুয়াখেলার সময় তাদের আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে তারা যেন আর জুয়া না খেলে, সেজন্য তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
