কাপাসিয়ায় চাঁদাবাজি ও মাদক মামলায় দুই আওয়ামী লীগ নেতা কারাগারে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৬

কাপাসিয়া উপজেলার বহুল আলোচিত দুই আওয়ামী লীগ নেতাকে চাঁদাবাজি ও মাদক কারবারির অভিযোগে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলো—কাপাসিয়া সদর ইউনিয়নের রাউেকানা গ্রামের বেলায়েত হোসেন (৪০) এবং সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের শফিকুল ইসলাম কাইয়া (৪৮)।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন জানান, মঙ্গলবার রাতে জেলা ডিবি পুলিশ কাপাসিয়া বাজার এলাকা থেকে বেলায়েত হোসেন প্রধানকে আটক করে। তার বিরুদ্ধে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কানিজ ফাতেমা রুহিতা বাদী হয়ে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। একই রাতে সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম কাইয়াকে পাঁচ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গতকাল বুধবার মামলা করা হয়েছে।