কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৭

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর এক হাজতির মৃত্যু হয়েছে। মৃত খোকন (৩০) চাঁদপুরের হাইমচর থানার পাঁচকান্দি এলাকার জানশরীফের ছেলে। মঙ্গলবার রাতে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খোকন মাদক ও ছিনতাই মামলার আসামি ছিলেন। বুধবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।