ঢাবি ‘গ’ ইউনিটের ফলাফল আজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২২

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ দুপুর ১টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।