পশ্চিমবঙ্গেও এনআরসি কার্যকর হবে তবে হিন্দুদের দেশ ছাড়তে হবে না আশ্বাস কৈলাশ বিজয়বর্গীয়ের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:৩০

পশ্চিমবঙ্গে এনআরসি কার্যকর হবে। তবে হিন্দুদের দেশ ছাড়তে হবে না বলে আশ্বাস দিয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। গতকাল তৃণমূল কংগ্রেসের নাম না করেই বিজয়বর্গীয় বলেন, কয়েকটি রাজনৈতিক দল এবং রাজনীতিকরা এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। ওই প্রবীণ বিজেপি নেতা বলেন, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক হিসাবে আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই রাজ্যেও এনআরসি বাস্তবায়িত হবে। তবে একটি হিন্দুকেও দেশ ছাড়তে হবে না। প্রত্যেক হিন্দুকেই নাগরিকত্ব দেওয়া হবে। -এনডিটিভি