রাজধানীতে ৪৬ লাখ রুপিসহ গ্রেফতার ২

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:১৮

রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ৪৬ লাখ ৭৪ হাজার ভারতীয় রুপিসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ফকিরাপুল মোড়ে অভিযান তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. ইয়াকুব আলী (৫৫) ও হাসান আহমেদ (৩৬)।

পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শিবলী নোমান এ তথ্য জানান।

আরও পড়ুন: বিজয়নগরে গাজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

তিনি বলেন, বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ফকিরাপুল মোড়ে অভিযান চালিয়ে ৪৬ লাখ ৭৪ হাজার ভারতীয় রুপিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ।

ইত্তেফাক/এমআরএম