চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে সোমবার চাঁপাইনবাবগঞ্জে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকাল ১০টায় শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় পতাকা শোভিত এ র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ সময় তিনি বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বিজয় বিজয়ের মাসে এ র্যালির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। র্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামান, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. এসএফএম খায়রুল আতাতুর্কসহ জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতষ্ঠািনের শিক্ষক ও শিক্ষার্থীরা।
