আকর্ষণীয় ‘পূজা নোটব্যাক’ অফার নিয়ে এলো শাওমি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে একটি আকর্ষণীয় অফার ঘোষণা করেছে। গ্রাহকরা শাওমির টপসেলিং স্মার্টফোন রেডমি ৭, রেডমি ওয়াই৩ এবং নোট ৭ প্রো কিনে ‘পূজা নোটব্যাক’ অফারটি উপভোগ করতে পারবেন। ২৫ সেপ্টেম্বর, ২০১৯ তারিখ থেকে চালু হওয়া অফারটিতে গ্রাহকরা রেডমি ৭ ও রেডমি ওয়াই৩ এর ৩জিবি+৩২জিবি ভার্শন এবং নোট ৭ প্রো-এর ৬জিবি+৬৪জিবি ভার্শনের ফোনে পাচ্ছেন ফ্ল্যাট ১০০০ টাকা মূল্যছাড়। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশজুড়ে শাওমির সকল অনুমোদিত বিক্রয়কেন্দ্র ও পার্টনার স্টোর থেকে অফারটি উপভোগ করা যাবে। অফার প্রসঙ্গে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্গাপূজা খুবই আড়ম্বরপূর্ণ একটি ধর্মীয় উত্সব, যা বাংলাদেশে বেশ উত্সাহ উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। উত্সবের আনন্দকে আরো বাড়িয়ে দিতে আমাদের মি ফ্যানদের জন্য অনেস্ট প্রাইসে শাওমির সেরা ফোন কেনার সুযোগ নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। এবারের দুর্গাপূজা আরো বেশি উপভোগ্য হয়ে উঠুক এবং সকলের জন্য কল্যাণ বয়ে আনুক’।