ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
রবিবার সন্ধ্যায় ভালুকার জামিরদিয়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাথী আক্তার(২২)। উপজেলার জামিরদিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় তোতা মিয়ার মেয়ে সাথী আক্তারের পাঁচ/ছয় বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার সিমলাপাড়া গ্রামের সবুর মিয়ার ছেলে সৌদী প্রবাসী সোহেলের সঙ্গে। ঘটনার তিনদিন আগে বাবারবাড়িতে বেড়াতে আসে সাথী। ওইদিন বাথরুমে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
