জগন্নাথপুরে ‘খুদে ডাক্তার’ সম্মেলন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব জলাতঙ্ক দিবস ও কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ডাক্তারদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের উপ-পরিচালক এ কে এম সাফায়েত আলম। শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মো. হারুন অর রশীদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রিজু, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শায়খূল ইসলাম, প্রধান শিক্ষক সুদীপ ভট্টাচার্য্য প্রমুখ।