চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এক বিবৃতিতে বলেছেন, রাষ্ট্র ও জনসমাজকে কলুষমুক্ত করে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী অভিযানে নেমেছেন। গতকাল বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ইতিমধ্যে মাদক, জুয়া, টেন্ডার ও দখলবাজদের দুর্গের পতন হচ্ছে একের পর এক। দেশবাসী ঠিক এটাই প্রত্যাশা করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। দুষ্টের দমনে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে আরো বেগবান করার আহ্বান জানান নেতৃদ্বয়।
চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের শীর্ষ নেতৃদ্বয় উল্লেখ করেন, গুটিকয়েক জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও অনৈতিক সম্পদলোভী ছাড়া সবাই আজ মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ। যারা চলমান এই অভিযানের বিরোধিতা করবে তারাই গণ-দুষমন হিসেবে চিহ্নিত হবে।
