ঝিনাইগাতীতে মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০২

ঝিনাইগাতীতে আমির হোসেন (৮) নামের এক মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার উপজেলার কাংশা ইউনিয়নের গান্দিগাঁও গ্রামে। আমির হোসেন ঐ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

আমির হোসেন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আমির হোসেনের মা অহেজা ঘটনার দিন সকালে ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে পাহাড়ে লাকড়ি আনতে যান। ফিরে এসে ঘরে ছেলের লাশ দেখতে পান। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আমির হোসেনকে শ্বাসরুদ্ধ করে হত্যার চিহ্ন রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।