ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম আমতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়।
থানার উপপরিদর্শক মানিক মিয়া জানায়, চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লার ভবন নির্মাণের কাজ চলছিল। সকালে শ্রমিকেরা কাজ করতে এসে ছাদে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশের পরিচয় শনাক্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
