স্বরূপকাঠিতে মুনির হোসেন নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সুটিয়াকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত মুনির হোসেন উপজেলার সুটিয়াকাঠি গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে। তিনি ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসীর দাবি।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা শেষে লাশ ময়নাতদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
