উখিয়ায় বাস খাদে পড়ে ১৫ এনজিও কর্মী আহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:০৮

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা                                       

সোমবার সকালে টেকনাফ সড়কের উখিয়ার বটতলী ফায়ার সার্ভিস স্টেশনের বিপরীতে রোহিঙ্গা ক্যাম্পগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৫ জন এনজিও কর্মী আহত হয়েছেন।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিও কর্মীদের ভাড়া করা একটি গাড়ি তীব্র যানজটের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।