শালিখায় শহীদ সাংবাদিক সিরাজুদ্দীনের
শাহাদাতবার্ষিকী পালন
শালিখা (মাগুরা) সংবাদদাতা গতকাল প্রেসক্লাব শালিখায় শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে। ইত্তেফাক পত্রিকার শালিখা সংবাদদাতা ও প্রেসক্লাব শালিখার সহ-সভাপতি জি আর এম তারিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব শালিখার সভাপতি মো. বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক নওয়াব আলী, সহ-সাধারণ সম্পাদক দেবরুত দে দেবু, সহ-সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সহ-সভাপতি দীপক চক্রবর্তী, সহ-সভাপতি তুহিল ইসলাম, কোষাধ্যক্ষ মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক শহিদুজ্জামান চাঁদ, সাধারণ সদস্য প্রদীপ কুমার প্রমুখ।
সৈয়দপুরে নাশকতা প্রতিরোধ কমিটির সভা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে আইনশৃঙ্খলা কমিটি ও সন্ত্রাস এবং নাশকতা প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে সৈয়দপুর উপজেলা পরিষদের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম গোলাম কিবরিয়া।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাস্টার, সাংবাদিক আমিনুল হক, সাকির হোসেন বাদল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার একরামুল হক, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদি, কাশিরাম ইউপি চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজিব উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাকির সরকার প্রমুখ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার
আলফাডাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা আলফাডাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। গত ৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা আফতাব উদ্দিন মাহমুদ, ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখ। এ ছাড়াও শিক্ষক, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
মুক্তাগাছা মুক্ত দিবস পালন
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা মুক্তাগাছা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে সোমবার মুক্তাগাছা মুক্তদিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, গণকবর সমাধিসৌধে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ, বিজয় র্যালিসহ আলোচনা সভা উল্লেখযোগ্য। এ কর্মসূচিতে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাবেক এমপি একেএম খালিদ, পৌরসভার সাবেক মেয়র, মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম, পৌরসভার প্যানেল মেয়র রিয়াজউদ্দিন সিরাজ প্রমুখ । ১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনীর হাত থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনীর যৌথ নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও মুক্তাগাছাবাসীর প্রতিরোধে শত্রুমুক্ত হয় মুক্তাগাছা।
মাদারীপুর মুক্ত দিবস পালিত
মাদারীপুর প্রতিনিধি মাদারীপুর মুক্ত দিবস পালন উপলক্ষে সোমবার শহীদ সরোয়ার হোসেন বাচ্চুর কবর জিয়ারতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাসহ নানা পেশার মানুষের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সমাদ্দারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
