বিসিক কর্মকর্তাদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:১১

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এ ২০১৯ সালে যোগদানকৃত প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে। বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার বিসিক সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন ঘোষণা করেন।—প্রেস বিজ্ঞপ্তি