বিজিএপিএমইএ’র সভাপতি পুনঃনির্বাচিত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:১০

বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ এন্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএপিএমইএ) এর পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন ২০১৮-২০১৯ এবং ২০১৯-২০২০ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেন। সভাপতি পদে মো. আব্দুল কাদের খান নির্বাচিত হয়েছেন। এছাড়া ১ম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খোন্দকার লতিফুর রহমান, ২য় সহ-সভাপতি মোজাহারুল হক শহীদ, সহ-সভাপতি জহির উদ্দিন হায়দার এবং সহ-সভাপতি (অর্থ) হিসেবে নির্বাচিত হয়েছেন মনির উদ্দিন আহমেদ। এছাড়া বাকি ১৬ জন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি