আড়াইহাজারে ব্রিজের গোড়ায় গর্ত, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৯

আড়াইহাজার (নারায়ণগঞ্জ):উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা  কান্দাপাড়া ব্রিজের গোড়ার মাটি সরে রাস্তায় বড়ো গর্তের সৃষ্টি হওয়ায় লোকজন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। যে কোনো সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। গত কয়েক দিনের বৃষ্টিতে আস্তে আস্তে ভেঙে গিয়ে গর্ত আরো বড়ো হচ্ছে। এলজিইডি’র অধীন এই রাস্তা দিয়ে আড়াইহাজার উপজেলার বিশনন্দী, উচিত্পুরা, খাগকান্দা ইউনিয়নের লোকজনসহ প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। আড়াইহাজার উপজেলা প্রকৌশলী নাসির উদ্দিন জানান, আমরা বিষয়টি দেখব। অতি দ্রুত রাস্তা মেরামতের উদ্যোগ নেব   —ইত্তেফাক