মানিকগঞ্জের ঘিওরে সমাজসেবামূলক প্রতিষ্ঠান এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্ত্রী রোগবিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বানিয়াজুরি ইউনিয়নের জাবরা বাজারে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস্ (এসডিআই) এর ব্যবস্থাপনায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকে এস এফ) আর্থিক সহায়তায় হতদরিদ্রদের জন্য এই স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। বানিয়াজুরি ইউনিয়নের এসডিআই সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. শহীদউল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু, এসডিআই জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিলন মিয়া, ঢাকা মেডিকেয়ার হাসপাতালের গাইনি অ্যান্ড অবস্ কনসালটেন্ট নাহিদা ইসলাম, মুন্নু মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তানভীর আহমদ প্রমুখ। এ স্বাস্থ্য ক্যাম্পে ৪০০ রোগীর রোগ নির্ণয় করে তাদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
