খুলনায় সারজিল রহমান সংগ্রাম নামে মাছ কোম্পানির এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রূপসা উপজেলার বাগমারা ব্রাইট সি ফুড নামের মাছ কোম্পানির অফিসের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সংগ্রাম বাগমারা গ্রামের মুজিবর রহমানের ছেলে। তিনি ব্রাইট সি ফুডের একজন কর্মচারী ছিলেন।
