ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেন, ৫৩টি ক্রীড়া ফেডারেশন ক্রীড়া মন্ত্রণালয় হতে অনুমোদনপ্রাপ্ত। এগুলোর মধ্যে যে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি হলে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের। কিন্তু ক্লাব কিংবা ক্রীড়া বিষয়ক লিমিটেড প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন প্রদান করে থাকে বাণিজ্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ক্লাব কিংবা ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ দুই মন্ত্রণালয়ের। এই সব ক্লাব কিংবা ক্রীড়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আইনগত অধিকার নেই ক্রীড়া মন্ত্রণালয়ের। তবে ক্যাসিনোর নামে ক্লাবগুলোতে যা হচ্ছে তা মেনে নেওয়া যায় না। এর সঙ্গে জড়িতরা ক্রীড়াঙ্গনকে ন্যক্কারজনকভাবে কলুষিত করেছে। তারা যত বড়ো শক্তিশালী হোক ক্রীড়াঙ্গনকে রক্ষার্থে জড়িতদের বিরুদ্ধে শাস্তি প্রদান ছাড়া কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।
