সাতক্ষীরা প্রতিনিধি
‘একটাই পৃথিবী, একটাই বাংলাদেশ, বাঁচাও পৃথিবী, বাঁচাও বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলবায়ু ধর্মঘটের সঙ্গে সংহতি প্রকাশ করে জলবায়ু পরিবর্তনের ন্যায্যতায় পাঁচ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন হয়েছে।
সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে শুক্রবার সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। টিআইবির ইয়েস দলনেতা বিউটি আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পী, নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি অ্যাড. ফাহিমুল হক কিসলু, সনাক সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদ, কিশোরী মোহন সরকার প্রমুখ।
বক্তারা এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দায়ী শিল্পোন্নত দেশসহ বিশ্বের প্রতিটি দেশের প্রতিশ্রুতি রক্ষার জোর দাবি জানান।
