উয়েফা কিশোর ফুটবল

সাইপ্রাসের কাছে হার

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:১৬

স্পোর্টস রিপোর্টার

ইউরোপীয়ান ফুটবল দল সাইপ্রাসের সঙ্গে বাংলাদেশের পেরে উঠবার কথা না। তাপরও বাংলার কিশোর ফুটবলাররা উয়েফা অনূর্ধ্ব-১৫ ফুটবলে বাংলাদেশ খুব একটা খারাপ খেলেনি। অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ ০-৪ গোলে হেরেছে শক্তিশালী সাইপ্রাসের কাছে।

থাইল্যান্ডের বুরিরাম শহরে অনুষ্ঠানরত টুর্নামেন্টের প্রথম খেলায় কঠিন প্রতিপক্ষের সামনে পড়েও বাংলার কিশোর ফুটবলাররা লড়াই করে হেরেছে। চ্যাংএরিয়ানা থান্ডার ক্যাসেল স্টেডিয়ামের মনোরম পরিবেশ মুগ্ধ করে। বিশাল স্টেডিয়াম, সবুজ মাঠ সহজেই হাতছানি দেয়। কিন্তু সেই দৃষ্টি নন্দন মাঠে ৪ গোলের হারের পর আনন্দটা যেন একটু কমে গেল। ১৭ মিনিটে পেনাল্টিতে গোল হজম করে বাংলাদেশ। ৭০ মিনিটে ২-০। দুই গোলে এগিয়ে যাওয়ায় সাইপ্রাসের কোচ সাইড বেঞ্চের খেলোয়াড়দের নামাতে শুরু করে। বুঝে গিয়েছিল বাংলাদেশ খেলায় ফিরতে পারবে না। আরো দুই গোল হজম করে ৪-০। বাংলাদেশের কোচ পারভেজ বাবু বলেন, এ ধরনের দলের বিপক্ষে আগে কখনো খেলেনি। ম্যাচ খেলার মাধ্যমে খেলোয়াড়দের ভুল ত্রুুটি শুধরে এগিয়ে যাবে। সাইপ্রাসের খেলোয়াড়রা আমাদের খেলোয়াড়দের চেয়ে ট্যাকটিক্যাললি অনেক বেশি এগিয়ে। আমাদের কিছু ভুলের কারণে আমরা গোল হজম করেছি। খেলোয়াড়রা বেশ অভিজ্ঞতা অর্জন করেছে এই ম্যাচ হতে।’

আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় থাইল্যান্ডের বিপক্ষে। শেষ খেলা ১৪ ডিসেম্বর মালদ্বীপের বিপক্ষে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ঃ মিতুল মারমা, হেলাল আহমেদ, মারুফ আহমেদ মুগ্ধ, আল আমিন (রবিউল আলম), ইবনে, কামরান উদ্দিন রাজু, রুস্তম ইসলাম দুখু মিয়া, নিহাত জামান উত্স, নাজমুল (রাসেল আহমেদ), রাজা আনসারী (আশিকুর রহমান)।