চলে গেলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের শ্বশুর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১১

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের শ্বশুর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.. রাজিউন)। শুক্রবার ভোর রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র, ছয় নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এম রফিকুল বারী ঢাকা মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার আগের প্রায় আট বছর তিনি ঢাকা সিএমএইচের চিফ সার্জন ছিলেন।

শুক্রবার বাদ জুমা মহাখালী ডিওএইচএস মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


ইত্তেফাক/জেডএইচডি