চট্টগ্রামে আন্তঃস্কুল দাবা শুরু আজ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রামে আজ শনিবার থেকে আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে। নগর ও জেলা মিলিয়ে ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬০ জন দাবাড়ু এবারের প্রতিযোগিতায় অংশ নিবে। ৩ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতিযোগিতার পর্দা নামবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং কোয়ালিটি আইসক্রিমের স্পনসর প্রতিযোগিতার বাজেট ২ লাখ ৭০ হাজার টাকা।

গত বৃহস্পতিবার সিজেকেএস মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন তথ্য জানিয়েছেন দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন। আরো উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, সিজেকেএস সহসভাপতি মো. হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক মো. আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর প্রমুখ।