নরসিংদী পৌরসভা ও রায়পুরা চ্যাম্পিয়ন

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৯

নরসিংদী সংবাদদাতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নরসিংদী জেলায় চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে নরসিংদী পৌরসভা দল ও রায়পুরা উপজেলা দল। গত বৃহস্পতিবার নরসিংদী মুছলেহউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ফাইনাল দুটি অনুষ্ঠিত হয়।

বঙ্গমাতা ফুটবলে পলাশ উপজেলার মেয়েদের ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে রায়পুরা উপজেলার মেয়েরা। রায়পুরার হয়ে গোলটি করেন মারজিয়া আক্তার। অপরদিকে বঙ্গবন্ধু ফুটবলে নরসিংদী পৌরসভা দল ১-০ গোলে  মাধবদী পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গোলটি করেন জাবেদ খান।

 সেরা খেলোয়াড় হন বালিকা বিভাগে রায়পুরার লিপি আক্তার ও বালকে নরসিংদী পৌরসভার মোকারম ভূঁইয়া।