রোহিঙ্গা ক্যাম্পে হিন্দু শরণার্থীদের দুর্গাপূজার বস্ত্র বিতরণ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৫

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা ৫৭০ জন হিন্দু শরণার্থীদের মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের হিন্দু ক্যাম্পে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম ও কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এসব বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সুন্দর কাজ, আত্মশুদ্ধি এবং মানব কল্যাণই ধর্মের মূল কথা। এখানে আমরা ঈদ-পূজা-পার্বণ, বৌদ্ধ পূর্ণিমা, বড়দিন সবাই মিলেমিশে উদযাপন করি। এটাই বাঙালি জাতির অন্যতম শক্তি।

আরও পড়ুন: নৈশ প্রহরীদের হাত-পা বেঁধে অচেতন করে দোকানের মালামাল লুট

বস্ত্র বিতরণ কালে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক তাপস হোড়, কক্সবাজার জেলার নির্বাহী সভাপতি এডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু (ট্রাস্টি), সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন (ট্রাস্টি), সদস্য উজ্জ্বল সেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/অনি