ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ডের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩২

জাপান প্রবাসী ও বাংলাদেশে বসবাসরত স্বেচ্ছাসেবী এবং বিদেশি বন্ধুদের নিয়ে গঠিত ঢাকাবাসী জাপান ওয়ার্ল্ড নামক সমাজসেবামূলক সংগঠনের আয়োজনে দ্বিতীয়বারের মতো বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। গতকাল সকালে ঢাকার রমনা পার্কের অরুণোদয়ের গেটে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে  অংশগ্রহণ করে।

স্বাস্থ্যসেবা নিতে উদ্বুদ্ধ করতে সেখানে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন, সাকেব ফুটবলার গোলাম গাউস, সাবেক ফুটবলার আব্দুল গাফফার, সিনিয়র সাংবাদিক তালাত মামুন, দিলু খন্দকার, নাজমুল আমিন কিরন প্রমুখ। সংগঠনের অন্যতম কর্মকর্তা আলী মুর্শেদ বাপি, হোসেন সাহু জানিয়েছেন তিনশতাধিক সাধারণ মানুষের সঙ্গে তারকা ক্রীড়াবিদরাও স্বাস্থ্যসেবা নিয়েছেন।—প্রেস বিজ্ঞপ্তি