একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় মামলা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:৪৪

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না বড়ুয়া পাড়ার কুয়েত প্রবাসীর বাড়িতে চাঞ্চল্যকর ৪ খুনের ঘটনায় মামলা হয়েছে। উক্ত মামলায় কাউকে আসামি করা হয়নি। শুক্রবার দুপুরে অতিরিক্ত ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মো. আবুল ফয়েজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, সৌরভ প্রকাশ রুকেন বড়ুয়া কুয়েত থেকে দেশে ফিরে ৪ মাস বাড়িতে অবস্থান করার পর এক মাস আগে কুয়েত চলে যান। নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন গ্রামবাসী জানান, তাদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কেউ কেউ বলছে, গলা কেটে বালিশ চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আবার কেউ বলছে দিনের বেলায় ঘাতকেরা ঘরে ঢুকে আত্মগোপন